• +880255045089
  • Sat. May 30th, 2026

Shooters Get-Together

12

  • Total Photos

Tue-May-2026

  • Date

Gallery Overview

মুখবন্ধ

গত ১লা মে ২০২৬ বাংলাদেশ শ্যূটিং স্পোর্ট ফেডারেশনে প্রাক্তন শ্যূটার ও বর্তমান শ্যূটারদের জীবনে একটি অবিস্মরণীয় ইতিহাস রচিত হয়েছে।

বাংলাদেশের সার্বিক ক্রীড়াঙ্গনে যখন স্বর্ণ জয়ের খরা চলছিল, সেই সংকটময় খরায় আনন্দের বারিধারা ঝরিয়েছিলেন স্বর্ণজয়ী শ্যূটার আবদুস সাত্তার নিনি ও আতিকুর রহমান। পরবর্তী দিনগুলোতে তাঁদের উত্তরসূরি অগণিত শ্যূটার দেশি-বিদেশি শ্যূটিং অঙ্গনকে অলংকৃত করেছেন। বর্তমান প্রজন্মের শ্যূটিং স্পোর্টকে যারা আলোকিত করে চলেছেন, পূর্বসূরিদের পদাঙ্ক অনুসরণ করে তাঁরাও ভবিষ্যতে শ্যূটিংকে উচ্চাসনে প্রতিষ্ঠিত করবেনএটাই জাতির প্রত্যাশা।

সারা পৃথিবীর বুকে ছড়িয়ে আছেন এ দেশের অগণিত শ্যূটার। তাঁরা নানা কর্মযজ্ঞে জড়িত থাকলেও তাঁদের ফেলে আসা দিনগুলোকে হারিয়ে যেতে না দিয়ে ভবিষ্যতেও এই মেলবন্ধনে সম্পৃক্ত থাকবেন বলে শ্যূটিং ফেডারেশন বিশ্বাস করে।

প্রাক্তন ও বর্তমান শ্যূটারদের জন্য রইল শুভকামনা। যাঁদের আমরা হারিয়েছি, তাঁদের আত্মার মঙ্গল কামনা করছি।